চন্ডিপুল থেকে পুলিশের অভিযানে এক ছিনতাইকারী গ্রেফতার, জব্দ সিএনজি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

চন্ডিপুল থেকে পুলিশের অভিযানে এক ছিনতাইকারী গ্রেফতার, জব্দ সিএনজি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/০২/২০২৫ ১২:১৯:১৫ অপরাহ্ন

চন্ডিপুল থেকে পুলিশের অভিযানে এক ছিনতাইকারী গ্রেফতার, জব্দ সিএনজি

ছবি : সংগৃহীত


সিলেট মহানগরীর কুচাই এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ। এছাড়া চন্ডিপুল থেকে আটক করা হয়েছে এক ছিনতাইকারীকে। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটক ছিনতাইকারী মো. রাসেল আহমদ (২৮) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও এর মৃত আমির হোসেনের ছেলে। বর্তমানে সে সিলেটের দক্ষিণ সুরমার বলদি গ্রামের রেনু মিয়ার বাড়িতে ভাড়াটে হিসেবে থাকতো।

পুলিশ জানায়, গত রবিবার রাত সাড়ে ৯টায় ছাদিক মিয়া নামের এক যাত্রী কুশিঘাট থেকে নিজ বাড়ি পাঁচমাইল যাচ্ছিলেন। কুচাই মাদ্রাসার সামনে আসার পর অটোরিকশায় থাকা যাত্রীবেশি ছিনতাইকারীরা ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে একটি এনড্রোয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় কুচাই এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করে।

মঙ্গলবার দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় ছিনতাইকারী রাসেল আহমদকে। তার কাছ থেকে ছিনতাইকৃত ফোন সেটও উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী