সিলেট ও সুনামগঞ্জে কোটি টাকার চো*রাই প*ণ্য জ*ব্দ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে কোটি টাকার চো*রাই প*ণ্য জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০২/২০২৫ ০১:৩৫:৩০ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে কোটি টাকার চো*রাই প*ণ্য জ*ব্দ


বর্ডার গার্ড বাংলাদেশ, সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১ কোটি ২১ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। 

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিজিবির এক প্রেস রিলিজে বলা হয়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, পান্থুমাই, প্রতাপপুর, সোনারহাট, কালাসাদেক, লবিয়া, ডিবির হাওর, মিনাটিলা, বিছনাকান্দি, সংগ্রাম ও উৎমা বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, চিনি, বেটনোভেট ক্রিম, হোয়াইট টোন ক্রিম, বডি স্প্রে, ওয়াইল্ড স্টোন পারফিউম, কমলা, সুপারি, ফুচকা, মহিষ, বিড়ি ও মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন এবং চোরাচালানীর মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২১ লক্ষ ৪৪ হাজার ৭৫০ টাকা। 

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান পিএসসি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানীর মালামালসমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী