আরও তিন মামলায় সাবেক মন্ত্রী ইমরান গ্রে প্তা র
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

আরও তিন মামলায় সাবেক মন্ত্রী ইমরান গ্রে প্তা র

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০২/২০২৫ ০৩:৫৬:৪৫ পূর্বাহ্ন

আরও তিন মামলায় সাবেক মন্ত্রী ইমরান গ্রে প্তা র

ছবি: নিজস্ব


সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে আরও ৩ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তাকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তুলা হলে বিচারক তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশন দেন।

খোলা কাগজকে এ তথ্য জানিয়েছেন সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসিস্টান্ট পাবলিক প্রসিকিউটর আলী হায়দার ফারুক।

আদালত সূত্র জানায়, শেখ হাসিনা পতনের আন্দোলনে সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় ছাত্র-জনতার উপর হামলা হয়। এতে পঙ্কজ নামের এক ছাত্র মারা যান। ৫ আগস্টের পর এ ঘটনায় দায়েরকৃত মামলায় ৭ নম্বর আসামি করা হয় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে।

আজ বুধবার সকালে তাকে আদালতে তুলে সেই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।

ইমরান আহমদ সিলেট-৪ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য হয়েছেন। ২০১৮ সালে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের বছর তাঁকে এই মন্ত্রণালয়ের মন্ত্রী করেছিলেন শেখ হাসিনা।

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে সরকার পতনের পর থেকে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্যদের গ্রেপ্তার করা হয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ২১ অক্টোবর রাতে রাজধানী ঢাকার বনানী থেকে ইমরান আহমদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী