আনন্দ সংসদের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

আনন্দ সংসদের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/০২/২০২৫ ১০:৫০:২৩ পূর্বাহ্ন

আনন্দ সংসদের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ছবি : সংগৃহীত


সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াৎ বলেছেন, বাস্তব জীবনে আমাদের জীবনে বিনোদন ও খেলাধুলার খুবই প্রয়োজন। খেলাধুলা যুব সমাজকে আনন্দ ও উজ্জীবিত করে। মাদক ও নেশা থেকে দূরে রাখে। তাই সবাইকে খেলাধুলায় মনোনিবেশ হতে হবে। যুবকরা মাদকের বিরুদ্ধে সোচ্চার হলে এ দেশ মাদকমুক্ত হবে।

তিনি বুধবার (৫ ফেব্রুয়ারি) আনন্দ সংসদ এর উদ্যেগে ৩৮ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এর আগে সকাল ৮টা ৩০মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

তিনি আরো বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখে। যারা নিয়মিত খেলাধুলা করে তারা যেকোনো কাজে সবল থাকে। খেলাধুলা এক ধরণের ব্যায়াম, যা দিনভর মনকে সতেজ রাখে। তাই সকলের উচিৎ নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করা।

আনন্দ সংসদের সভাপতি আব্দুল গফ্ফার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিক সিলেট এর ডিজিএম প্রকৌশলী ম. সুহেল হাওলাদার, খরাদিপাড়া আনন্দ সংসদ এর প্রধান উপদেষ্টা ও করিম উল্লাহ মার্কেটের এবং আমান উল্লাহ কনভেনশন হলের সত্ত্বধিকারী সানা উল্লাহ ফাহিম।

এসময় উপস্থিত ছিলেন জাফর উল্লাহ, মামুন উল্লাহ, গুলজার আহমদ, হাফিজ আহমদ, একরাম আহমদ, সাদেক আহমদ, খুকন আহমদ, রাছেল উল্লাহ, মোহাম্মদ আশরাফ উল্লাহ, হাসান আহমদ, রিফায়েত উল্লাহ হিমেল, রেজওয়ান উল্লাহ, হাসান উল্লাহ, তাছিন, আবিদ, সামি, মাহি, মারজান, আমান, সাকিব, আনোয়ার প্রমুখ। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী