দিনেদুপুরে ২০ লাখ টাকা ছিনতাই: দুই পুলিশসহ গ্রেপ্তার ৫
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

দিনেদুপুরে ২০ লাখ টাকা ছিনতাই: দুই পুলিশসহ গ্রেপ্তার ৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৯/২০২৩ ১২:৩৮:৪৮ অপরাহ্ন

দিনেদুপুরে ২০ লাখ টাকা ছিনতাই: দুই পুলিশসহ গ্রেপ্তার ৫

ছবি: সংগৃহীত


পল্টনের একটি বেসরকারি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে পুলিশের দুই কনস্টেবলের বিরুদ্ধে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। ছিনতাইয়ের সঙ্গে দুজন পুলিশ কনস্টেবল জড়িত ছিল। তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। সিভিলে থাকা তিন ব্যক্তি টাকার বিষয়ে ওই দুই পুলিশকে তথ্য দেয়। এরপর ইউনিফর্ম পরা দুই পুলিশ কনস্টেবল ব্যাংকে ঢুকে ওই ব্যক্তিকে বাইরে নিয়ে আসে। এরপর তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফ। আর বাকি তিন জন হলেন- হৃদয়, মঞ্জু ও সোহেল। এর আগে, বৃহস্পতিবার বেলা ২টার দিকে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় এ ঘটনা ঘটে। দুপুরের দিকে আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় ২০ লাখ টাকা জমা দেওয়ার জন্য আব্দুল্লাহ আল মামুন নামে একজন ব্যবসায়ীর কর্মচারী আজিম উদ্দিন লাইনে দাঁড়ান। বেলা ২টার দিকে পুলিশের পোশাক পরা দুই ছিনতাইকারী আজিম উদ্দিনকে টেনে-হিঁচড়ে ব্যাংকের বাহিরে নিয়ে আসে। পরে তারা ওই ব্যক্তির কাছ থেকে ২০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ব্যাংকের সামনের রাস্তার ফুটপাতের এক হকার হৃদয় ও তার সহযোগী মঞ্জুকে গ্রেপ্তার করা হয় প্রথমে। পরে তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ডেমরা পুলিশ লাইনে ক্লোজ হয়ে থাকা পুলিশের দুই সদস্য কনস্টেবল মাহাবুব ও আসিফকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ লাখ টাকা উদ্ধার করা হয়। এরপর দুই পুলিশ সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসাবো থেকে আরও ১০ লাখ টাকা ও মোটরসাইকেলসহ সোহেল নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। 

এম সি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী