সিলেটে নি*খোঁজ কিশোরী নেত্রকোণায় উ*দ্ধার, তরুণ আ*টক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

সিলেটে নি*খোঁজ কিশোরী নেত্রকোণায় উ*দ্ধার, তরুণ আ*টক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/০২/২০২৫ ০২:৫৮:৫৫ পূর্বাহ্ন

সিলেটে নি*খোঁজ কিশোরী নেত্রকোণায় উ*দ্ধার, তরুণ আ*টক


সিলেটের মোগলাবাজার থেকে নিখোঁজ হওয়া এক কিশোরীকে নেত্রকোণা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে এক তরুণকে। 

আটককৃত তরুণের নাম মো. ইব্রাহীম আহমেদ (১৯)। তিনি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার মামুদপুর গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে। 

পুলিশ জানায়, গত ৩০ জানুয়ারি বিকেলে ভিকটিম (১৫) নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তার মা মোগলাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-১৪১৩, তারিখ-৩০/০১/২০২৫) দায়ের করেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) পুলিশ ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নিখোঁজ কিশোরীর অবস্থান শনাক্ত করে। পরে মোহনগঞ্জ থানায় অভিযান চালিয়ে ওই কিশোরীকে উদ্ধার ও একজনকে আটক করা হয়। 

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, নিখোঁজ হওয়া কিশোরীর মায়ের জিডির প্রেক্ষিতে অভিযান চালিয়ে পুলিশ ওই তরুণকে গ্রেফতার করেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) গ্রেফতারকৃত তরুণকে আদালতে সোপর্দ করা হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী