মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় এবং সংস্থার উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য মিনহাজুর রহমান মিনহাজ ও সৈয়দ সানিয়াতুজ্জামান বাবরের উদ্যোগ বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে সিলেট নগরীর মিরাবাজারস্থ আগপাড়ায় অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মৌসুমী ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি মহিউল ইসলাম মনসুরের সভাপতিত্বে ও সৌমেন্দ্র সেন মিহিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, সংস্থার সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ওবায়দুল হক চৌধুরী মাসুম, সিলেট সিটি করপোরেশন কন্সট্রাকশন অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুম ইফতেখার রসুল শিহাব, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সোয়ালেহীন করিম চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ, নুরুল হুদা দিপু, আব্দুল মুনিম, মীর্জা আহমদ, আব্দুল জলিল, আব্দুল আওয়াল চৌধুরী সাহেদ, তাজুল ইসলাম তাজ, আব্দুল গফফার, মিনার চৌধুরী, আবু বক্কর সিদ্দিকী, সুহেল রাহুল প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। দরিদ্র, অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, এটি আমাদের নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
জৈন্তা বার্তা/আরআর




