জৈন্তাপুরে সারীঘাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সারীঘাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০২/২০২৫ ০৬:২৫:২৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে সারীঘাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলার অন্যতম বিদ্যাপিট সারীঘাট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপী  সারীঘাট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাস্কৃতিক অনুষ্ঠিান অনুষ্ঠিত হয়েছে। 

জৈন্তাপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে ও সহকারি শিক্ষক (শরীরচর্চা) ফয়েজ আহমদ ও মুহিবুর রহমান মুহিবের যৌথ  পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক একাধিক বারের চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল  আলহাজ্ব  জয়নাল আবেদীন। 

এ সময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সারীঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বদিউল আলম। এ সময় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন নিজপাট ইউপির চেয়ারম্যান মো. ইন্তাজ আলী, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, তামাবিল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)  হাবিবুর রহমান, জৈন্তাপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আজিজুল হক খোকন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্ক্ষ্য আবু সুফিয়ান বিলাল । 

এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো   উপস্থিত ছিলেন খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিন ,ব্রিগেডিয়ার মজুমদার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার মনির উদ্দিন, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ময়নুল মুরছালিন রুহেল সহ জৈন্তাপুর  অনলাইন প্রেসক্লাবের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী সদস্য, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রী বৃন্দরা।

পরে বিকাল ৫ টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে হাতে বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিরতণ করেন অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী