সিলেট সরকারি পাইলট স্কুলে বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

সিলেট সরকারি পাইলট স্কুলে বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৬/০২/২০২৫ ১০:১৫:০১ পূর্বাহ্ন

সিলেট সরকারি পাইলট স্কুলে বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল সম্পন্ন

ছবি : সংগৃহীত


সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সিলেটের বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল-২০২৫ সম্পন্ন হয়েছে। মাহফিল উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জীবনের উপর আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক এ.কে.এম. আব্দুল্লাহ। প্রধান অলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ক্বারী মতিউর রহমান।

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলাদ পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. এমদাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা শিক্ষা অফিসার এ.এস.এম. আব্দুল ওয়াদুদ। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মিলাদ পরিচালনা কমিটির সভাপতি আভা রানী দেব, শাহচট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবুল কালাম আজাদ, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কবির খান, সাবেক সিনিয়র শিক্ষক মো. ফয়জুর রহমান, সিনিয়র শিক্ষক আ.ন.ম. সুফিয়ান ও সিনিয়র শিক্ষক মো. আবুল খয়ের। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী তামজিদ রহমান সামি, কাজী আহমদ, ইশফাকুর রহমান ও আব্দুল মহসিন আছনাফ এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেন নাজমুস সালেহীন, মেহেদী হাসান, মুয়াজ বিন মাহমুদ ও মো. আবু শাহাদাত মো. সাইফ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী