সিলেট মহানগরী থেকে দুই পিকআপ ভর্তি সাড়ে ৩ হাজার কেজি ভারতীয় কমলা জব্দ করেছে পুলিশ। এসময় দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শাহপরাণ থানাধীন মুরাদপুর পয়েন্ট থেকে কমলা ভর্তি পিকআপ দুটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার আটলিহাই গ্রামের আবদুন নূরের ছেলে আবুল হাসনাত (৪২) ও একই উপজেলার লাফনাউট গ্রামের সৈয়দ উল্লাহের ছেলে ইমন আহমদ (২২)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, শুল্ক ফাঁকি দিয়ে তারা সীমান্ত থেকে কমলার চালানগুলো সিলেট শহরে নিয়ে আসছিলেন। তাদের সাথে চোরাকারবারে আরও লোকজন জড়িত রয়েছেন।
তিনি জানান, দুই পিকআপ থেকে ১৭০ ক্যারট ভারতীয় কমলা জব্দ করা হয়েছে। এগুলোর ওজন ৩ হাজার ৫৭০ কেজি ও বাজারমূল্য প্রায় ৫ লাখ ৯৬ হাজার ৭০০ টাকা।
জৈন্তা বার্তা/আরআর




