বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা শনিবার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা শনিবার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৮/০২/২০২৫ ১২:২৯:০২ অপরাহ্ন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের  সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা শনিবার

ছবি : সংগৃহীত


শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেটের চাঁদনীঘাটস্থ "সারদা হল"-এ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এই সভায় সিলেট বিভাগের ৪টি জেলা এবং মহানগর এলাকার সকল উপজেলা ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদক, পাশাপাশি জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ অংশগ্রহণ করবেন।

সভায় উপস্থিত থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সভাপতি বাসুদেব ধর, সহ-সভাপতি জয়ন্ত কুমার দেব, অশোক মাধব রায়, অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ, শ্যামল পলিত, সাংগঠনিক সম্পাদক বিমল বণিক।

সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত শাখা কমিটির সকল প্রতিনিধিকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী