জাফলংয়ে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

জাফলংয়ে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/০২/২০২৫ ০২:৩৬:০৭ পূর্বাহ্ন

জাফলংয়ে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে যুবসমাজের উদ্যোগে পরিচালিত গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের সভাপতিত্বে এবং সদস্য সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়াদ আলী ,সেবা সংস্থার চেয়ারম্যান মো. লুৎফুর উদ্দিন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, জাফলং-বল্লাঘাট পাথর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি ইলিয়াস উদ্দিন লিপু, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, তামাবিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাইয়ুম, বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা আব্দুল মান্নান ও আতাউর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেওয়া হয়।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী