সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানার পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনান করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইবাদুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ মহাজনপট্টি রাস্তার সামনে চেকপোস্ট বসান। এসময় ৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম মো. স্বপন আহমদ (২০)। তিনি নগরীর বেতের বাজারের বাবুল মিয়ার কলোনীর বাসিন্দা।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
জৈন্তা বার্তা/আরআর




