শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয় ভলিবলে জেলা চ্যাম্পিয়ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয় ভলিবলে জেলা চ্যাম্পিয়ন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৫ ০৯:১৮:২১ পূর্বাহ্ন

শ্রীমঙ্গল সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয় ভলিবলে জেলা  চ্যাম্পিয়ন

ছবি : সংগৃহীত


৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতায় মৌলভীবাজার জেলা পর্যায়ে ভলিবলে চ্যাম্পিয়ন শ্রীমঙ্গলে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়

শনিবার (৮ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সাইফুর রহমান স্টেডিয়ামে সেন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ের ভলিবল দলের অধিনায়ক সার্থক এর নেতৃত্বে প্রথম খেলায় মৌলভীবাজার সদরকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ন হয়। 

সেমিফাইনালে কমলগঞ্জ উপজেলাকে হারিয়ে ফাইনালে উত্তীর্ন হয়। ফাইনাল খেলায় রাজনগর উপজেলাকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

একইসাথে চ্যাম্পিয়ন দলটি বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে। এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী হয়ে তারা শুধু বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেনি, বরং তাদের নিজেদের সক্ষমতারও প্রমাণ দিয়েছে। 

চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার সংগীতা গমেজ আর এন ডি এম

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী