সিলেটে বি জি বি র জালে দেড় কোটি টাকার ভা র তী য় পণ্য
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সিলেটে বি জি বি র জালে দেড় কোটি টাকার ভা র তী য় পণ্য

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ১২:১০:৩৮ অপরাহ্ন

সিলেটে বি জি বি র জালে দেড় কোটি টাকার ভা র তী য় পণ্য

ছবি : সংগৃহীত


সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পশু ও পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিভূক্ত বিভিন্ন বিওপির টহল দল অভিযান চালিয়ে ভারতীয় পণ্যের চালানগুলো জব্দ করে।
বিজিবি জানায়, শনিবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাভূক্ত প্রতাপপুর, পান্থুমাই, সোনারহাট, বিছনাকান্দি, শ্রীপুর, ডিবিরহাওর, কালাসাদেক, পাথরকোয়ারি ও সোনালী চেলা বিওপির টহল দল বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এসময় ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ স্কিন সাইন ক্রিম, পন্ডস ব্রাইট বিউটি ফেসওয়াশ, এনগেজ বডি স্প্রে, কমলা, চিনি, পান এবং গরু ও মহিষ জব্দ করে।
জব্দকৃত পশু ও পণ্যের মূল্য প্রায় ১ লাখ ৪৯ হাজার ৭২ হাজার ৩৪০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী