সিলেটে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে সহযোগিতা চাইল পুলিশ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সিলেটে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে সহযোগিতা চাইল পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ১২:২৬:৩৩ অপরাহ্ন

সিলেটে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারে সহযোগিতা চাইল পুলিশ

ছবি : সংগৃহীত


 সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সিলেট নগরীর অংশীজনদের সাথে মতবিনিময় করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম। শনিবার সন্ধ্যায় এসএমপি কনফারেন্স রুমে উক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার অনুরোধ জানানো হয়। সেই সাথে অপরাধীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সেনাবাহিনীর ৩৪ বীর এর কর্ণেল জিএস, মেজর মেহেদী হাসান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী এডভোকেট আব্দুর রব প্রমূখ।

এছাড়া সভায় খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিটি কর্পোরেশনের প্রতিনিধি, র‌্যাব ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী