সিলেটে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চোরাচালানী মা লা মা ল আ*টক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

সিলেটে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চোরাচালানী মা লা মা ল আ*টক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০২/২০২৫ ০৮:৩২:১২ পূর্বাহ্ন

সিলেটে ১ কোটি ৪৫ লক্ষ টাকার চোরাচালানী মা লা মা ল আ*টক

ছবি: নিজস্ব


সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১ কোটি ৪৫ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

রবিবার ৪৮ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, ০৯ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, দমদমিয়া এবং বাংলাবাজার বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় পৃথক অভিযানে  বিপুল পরিমান ভারতীয় থ্রী পিস, মেডিসিন, মহিষ, বডি স্প্রে, স্কিন সাইন ক্রিম, চিনি, চকলেট কমলা, ফুচকা, অলিভ অয়েল, বিড়ি এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করা হয়েছে। বিজিবি জানায়  আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য-১,৪৫,৬৫,৬০০.০০ (এক কোটি পয়তাল্লিশ লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শত) টাকা সমপরিমাণ ।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী