কোম্পানীগঞ্জে মোটরসাইকেল দু*র্ঘ ট নায় প*ল্লী চিকিৎসকের মৃ ত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে মোটরসাইকেল দু*র্ঘ ট নায় প*ল্লী চিকিৎসকের মৃ ত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০২/২০২৫ ১০:০০:৩১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে মোটরসাইকেল দু*র্ঘ ট নায় প*ল্লী চিকিৎসকের মৃ ত্যু

ছবি: নিজস্ব


মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন কোম্পানীগঞ্জের টুকেরগাঁও গ্রামের পল্লী চিকিৎসক নুরুল আলম (৫৫)। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের খাগাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নুরুল আলম। খাগাইল এলাকায় পৌঁছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা খেলে মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়েন। তাকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জানা গেছে, পল্লী চিকিৎসক নুরুল আলম কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এবং  জামিয়া দারুল আরকাম হাফিজিয়া টুকেরগাঁও মাদ্রাসার সাবেক সভাপতি ছিলেন। তিনি একজন প্রতিষ্ঠিত পাথর ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী