ছবি: নিজস্ব
জৈনপুরের পীর ছাহেব ড. আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী বলেছেন, বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করতে ইসলামী হুকুমত ছাড়া সম্ভব নয়। আল্লাহর আইন ছাড়া যত মতবাদ দিয়ে এদেশ শাসন করা হয়েছে কোনটিতে মানুষের মুক্তি মিলেনি। আর ইসলামী হুকুমত হবে খেলাফত ভিত্তিক। আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করা হয়েছে আর যা হারাম করেছেন তা হালাল করা হয়েছে- শুধু মাত্র ইসলামী শাসন না থাকার কারণে। বিয়েতে বরের বয়স ২১ আর কনের বয়স ১৮ এর নিচে হলে সেটাকে আইন বিরোধী করা হয়েছে।
বাল্যবিয়ে আইন সম্পূর্ণ কুরআন-সুন্নাহ বিরোধী আইন। তা বাতিল করতে হবে। এটা একটা কুফরি মতবাদ। অতচ অনুরুপ বয়সের নিচের ছেলে-মেয়ে ব্যবিচারে লিপ্ত হলে সেটার ব্যপারে কিছু বলা যাবে না। অন্যদিকে মদকে হারাম করা হলেও বাংলাদেশে মদের ট্যাক্স নিয়ে হালাল করা হচ্ছে। তাই ইসলামী আইনের শাসন প্রতিষ্ঠা করা হলে এসব হারাম কাজ বন্ধ হবে আর হালাল কাজ চালু হবে।
ড. আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী গতকাল রবিবার বিকালে ওসমানীনগর উপজেলার জায়ফরপুর শানে গাউছিয়া ইসলামী যুব সংঘের ব্যানারে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাওলানা আব্দুল মতিন গজনভী, নানু মিয়া ও আনহার মিয়ার সভাপতিত্বে মাহফিলে ওয়াজ করেন মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আসকর আলী প্রমূখ।
জৈন্তাবার্তা / সুলতানা




