লিডিং ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক তাজ উদ্দিন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

লিডিং ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক তাজ উদ্দিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০২/২০২৫ ০২:৫২:৪৮ পূর্বাহ্ন

লিডিং ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক তাজ উদ্দিন


সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

এতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী শাবিপ্রবির পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিনকে লিডিং ইউনিভার্সিটি উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো।

নিয়োগ শর্তে বলা হয়, ভাইস-চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশি¬ষ্ট অন্যান্য সুবিধাদি ভোগ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে লিডিং ইউনিভার্সিটিকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবো। সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীর সহযোগিতা কামনা করছি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী