গোয়াইনঘাটে মসজিদের নির্মাণকাজ পরিদর্শন ও সহায়তা প্রদান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে মসজিদের নির্মাণকাজ পরিদর্শন ও সহায়তা প্রদান

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/০২/২০২৫ ০৩:০১:৩২ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে মসজিদের নির্মাণকাজ পরিদর্শন ও সহায়তা প্রদান


সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের মিত্রিমহল গ্রামে অবস্থিত আল মদিনা জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন আগামী সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী, ইউকে বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল হক।

সোমবার (১০ ফেব্রয়ারি) দুপুরে পাঁচ তলা বিশিষ্ট মিত্রিমহল আল মদিনা জামে মসজিদের প্রথম তলার নির্মাণকাজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি নগদ এক লক্ষ টাকা সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে আব্দুল হক বলেন, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ মিলে সিলেট-৪ আসন প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর দেশের গুরুত্বপূর্ণ একটি আসন। স্বাধীনতা পরবর্তীতে এই আসনের মানুষগুলো শিক্ষা-দীক্ষায় ও যোগাযোগ ব্যবস্থায় পিছিয়ে রয়েছেন। তাই এই আসনের মানুষের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে আগামী সংসদ নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

তিনি বলেন, আমি আশাবাদী, এই আসনের মানুষ স্থানীয় নেতৃত্বকে গুরুত্ব দিলে তবেই তাদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এই আসনের বেশ কয়েকটি জায়গায় গিয়ে আমি মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি। অনেকে আমার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এই আসনের মানুষের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করছি।

আল মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠানে শুকরানা বক্তব্য দেন মসজিদের প্রতিষ্ঠাতা বিএনপি নেতা আতাউর রহমান (আতাই), সমাজসেবী ফারুক আহমদ ও বিএনপি নেতা ফরিদ আহমদ।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বি ইদ্রিস আলী, তেরা মিয়া, ব্যবসায়ী সিরাজ উদ্দিন, বিলাল আহমদ ও জহুর আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী