ইংল্যান্ডে তারাবি পড়াবেন বালাগঞ্জের কামরুল আলম
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

ইংল্যান্ডে তারাবি পড়াবেন বালাগঞ্জের কামরুল আলম

জৈন্তাবার্তা প্রতিবেদন

প্রকাশিত: ১০/০২/২০২৫ ০৪:৩৮:৩৩ পূর্বাহ্ন

ইংল্যান্ডে তারাবি পড়াবেন বালাগঞ্জের কামরুল আলম

ছবি: নিজস্ব


বাংলাদেশের দ্বিতীয় সুদাইস নামে পরিচিত হাফেয কামরুল আলম। সুমধুর কন্ঠে যার তিলাওয়াতে দেশ বিদেশের লক্ষ লক্ষ মানুষ কে আপ্লূত করে। আসন্ন রমজানে তিনি ইংল্যান্ডে চেস্টার সিটির, চেস্টার শাহজালাল মাসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে পবিত্র মাহে রমজানে তারাবি নামাজের ইমামতি করবেন।

ইতিপূর্বে তিনি গত দুই বছর মালদ্বীপে সরকারি আমন্ত্রণে ২০২৩ ও ২০২৪ সালে পবিত্র মাহে রমজানের তারাবি নামাজের ইমামতি করেছেন।

হাফেজ কামরুল আলম জানান, এ বছর তারাবি নামাজের ইমামতির জন্য তিনি বেশ কিছু দেশ থেকে আমন্ত্রণ পান। কানাডা, ফ্রান্স এবং ইংলেন্ডেরও বেশ কিছু মাসজিদ, এবং মালদ্বীপ থেকেও তাকে আমন্ত্রণ জানানো হয়।

বর্তমানে তিনি ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন ইংলেন্ডের চেস্টার শাহজালাল মাসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে এবং তিনি বলেন, এখানকার মাসজিদ কমিটি এবং স্থানীয় সবাই আমাকে অনেক ভালোবাসেন। তাদের মায়া ও ভালোবাসায় আমি এবছর এখানেই তারাবির নামাজমাজ পড়াবো।

হাফিজ কামরুল আলম সিলেটের বালাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হাসামপুর গ্রামের মাওলানা  মাহবুবুর রহমান ও সাহেদা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। প্রাইমারি স্কুলে পড়া অবস্থায় ভর্তি হন মাদ্রাসায়। জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) পরীক্ষার পর নিজ ইচ্ছায় দুই বছরের মাথায় হিফজুল কোরআন শেষ করেন তিনি। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী