হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

গোয়াইনঘাট

হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/০২/২০২৫ ০৫:২১:২৪ পূর্বাহ্ন

হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ছবি: নিজস্ব


জমজমাট আয়োজনের মধ্য দিয়ে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২৮ তম আন্ত: হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

বিদ্যালয়ের অধ্যক্ষ মো. ছরোয়ার্দী হোসেন'র সভাপতিত্বে ও সহকারি শিক্ষক শফিকুল ইসলামের পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ খাঁন, বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য আবুল হাসনাত, বিশিষ্ট মুরব্বি জুলহাস শিকদার, রমজান আলীসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবকসহ শিক্ষার্থী বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি এ ধরনের সহ-পাঠ্যক্রমিক কার্যাবলি শিক্ষার্থীর মাঝে ইতিবাচক প্রভাব ফেলে। যা দিয়ে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে একটা সঠিক নির্দেশনা লাভে সক্ষম হবে। নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদের পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মতো বিজয় অর্জন করবে। সকালে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী