জৈন্তাপুরে পাখি জ ব্দ, ভ্রাম্যমাণ আদালতে জ রি মা না আদায়
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পাখি জ ব্দ, ভ্রাম্যমাণ আদালতে জ রি মা না আদায়

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০২/২০২৫ ০৮:২৫:০৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পাখি জ ব্দ, ভ্রাম্যমাণ আদালতে জ রি মা না আদায়

ছবি: নিজস্ব


জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকায় তাড়ুহাঁটি নামক স্হানে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় অত্র এলাকায় বিভিন্ন হোটেলে বন্যপ্রানী (সংরক্ষণ ও নিরাপত্তা)  আইন ২০১২ অনুযায়ী আদালত পরিচালনা করা হয়। 

সোমবার (১০ ফেব্রুয়ারী) বিভিন্ন হোটেলে নিষিদ্ধ অতিথি পাখি বিক্রি বিরুদ্ধে যৌথ অভিযানে আসে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার  (ভুমি)  মিজ ফারজানা আক্তার লাবনী।  

এ সময় যৌথ অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর ইনফেনট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন ইফফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর টিম।

অভিযানে তাড়ুহাঁটি এলাকার বিভিন্ন রেষ্টুরেন্টে নিষিদ্ধ অতিথি পাখি রান্না ও ফ্রোজেন করে রাখার প্রমান পায় ভ্রাম্যমাণ আদালত। পরে ২টি রেষ্টুরেন্টে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রেষ্টুরেন্ট দুটো হলো তানভীর রেষ্টুরেন্ট ও চুয়াডাঙ্গা রেষ্টুরেন্ট। 

পরে উক্ত এলাকার আরো ৯টি রেষ্টুরেন্ট হতে ৭৩টি বিভিন্ন প্রজাতির পাখি জব্দ করা হয়। এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন, বন বিভাগের সিলেট রেন্জ কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ্ ও জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক সজল আহমেদ সহ পুলিশের টিম।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ফারজানা আক্তার লাবনী বলেন, অভিযান পরবর্তী বাকী রেষ্টুরেন্ট মালিকদের এ ধরণের অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য কঠোর ভাবে সতর্ক করা হয়। পাশাপাশি অতিথি পাখি সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী