এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১০/০২/২০২৫ ১০:২৬:৪৬ পূর্বাহ্ন

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেছেন, সাংবাদিকতা করার জন্য আপনাকে যেকোনো বিষয়ে পুরোটা জানতে হবে, বুঝতে হবে। আমি যেই বিষয়টা লিখি, সেইটার বিশ্লেষণ আছে কি না, সেটা দেখতে হবে। তাহলে হবে জার্নালিজম। সুতরাং সাংবাদিকতা হতে হবে বিশ্লেষণমূলক। এতে করে আপনারা নিজের লক্ষ্য পৌঁছাতে পারবেন। আপনারা যারা দিনব্যাপী এই কর্মশালা করেছেন, আশা করি ভালো কিছুই শিখেছেন বিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা। আমরা আশা রাখি এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি মুরারিচাঁদ কলেজের সাফল্য ও অগ্রগতি তুলে ধরতে পূর্বের ন্যায় কাজ করে যাবে।

গত রোববার এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি কর্তৃক আয়োজিত দিনব্যাপী ‘সাংবাদিকতা বিষয়ক কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি আয়োজিত দ্বিতীয়বারের মতো এই কর্মশালা এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ২১১০ নং কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় ও সহ-সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শৈলেন্দ্র মোহন সিংহ, প্রথম আলো সিলেটের ব্যুরো চিফ সুমনকুমার দাশ, আজকের পত্রিকার সিলেটের ব্যুরো চিফ ইয়াহ্ইয়া মারুফ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম।

দিনব্যাপী এই সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন- এখন টেলিভিশন সিলেটের ব্যুরো চিফ গোলজার আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মাহবুব এ রহমান, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল হুদা।

আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি সোহেল আহমদ, সাবেক সভাপতি জাবির আহমদ, আজহার উদ্দিন শিমুল, আশরাফ আহমেদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির রায়হানুল নবী, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ ও এমসি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি জওহর লোকমান মুসান্না।

আলোচনা সভায় রিপোর্টার্স ইউনিটির সাবেক ৩ সভাপতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী