জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে দু র্ধ র্ষ চু*রি: পুলিশের তৎপরতায় গ্রে ফ তার ১
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে দু র্ধ র্ষ চু*রি: পুলিশের তৎপরতায় গ্রে ফ তার ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০২/২০২৫ ১০:২০:৫৬ পূর্বাহ্ন

জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে দু র্ধ র্ষ চু*রি: পুলিশের তৎপরতায় গ্রে ফ তার ১

ছবি : সংগৃহীত


জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের আনন্দপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল বাড়ির তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রায় ৬ লাখ ৬৩ হাজার টাকার সম্পদ চুরি করে নিয়ে যায়।

তবে চুরির ঘটনার ১৫ ঘণ্টার মধ্যেই জকিগঞ্জ থানা পুলিশ অভিযানে নেমে একজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আনন্দপুর গ্রামের মৃত তবারক আলীর ছেলে মোরশেদ আলম (২৪)।ভুক্তভোগী গৃহিণী নাছিমা বেগম জানান, তার স্বামী আব্দুল কুদ্দুস কাতার প্রবাসী এবং একমাত্র সন্তান সিলেটে থেকে পড়াশোনা করছেন।

ঘটনার দিন তিনি সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের চাচা শ্বশুরের বাড়িতে শিরনী অনুষ্ঠানে যান।

গত শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাড়ি ফিরে এসে দেখেন দরজার তালা ভাঙা এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় রয়েছে।

তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং জানতে পারেন যে গতরাতে সিলেট-জকিগঞ্জ রোডের কামালগঞ্জ কাড়ারপুল এলাকায় কিছু চোরাই মালামাল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় মসজিদে মাইকিংও করা হয়। পরবর্তীতে ইউপি সদস্য শিহাব উদ্দিনের মাধ্যমে জকিগঞ্জ থানা পুলিশ মালামাল উদ্ধার করে নাছিমা বেগমের কাছে হস্তান্তর করেন।

নাছিমা বেগম পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমি চাই চুরি হওয়া সকল মালামাল উদ্ধার হোক এবং চোর চক্রের সবাইকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হোক।” এই ঘটনার পর অর্ধশতাধিক ভুক্তভোগী পরিবার ও শরিফগঞ্জ বাজারের ব্যবসায়ীরা পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।

তারা চুরির ঘটনায় জড়িত বাকি অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “চুরির ঘটনায় জড়িত সন্দেহে মোরশেদ আলমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া, বাকি চোরদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”পুলিশের এমন তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। বাকি আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী