আজকের শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর: হাকিম চৌধুরী
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

আজকের শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর: হাকিম চৌধুরী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০২/২০২৫ ০৭:৪০:৪৫ পূর্বাহ্ন

আজকের শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর: হাকিম চৌধুরী

ফাইল ছবি


সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করকে পারবে।

তিনি মঙ্গলবার ১১ ফেব্রয়ারি গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নের হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২ দিনব্যাপী ২৮তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। 

গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ খানের সভাপতিত্বে  ও যুবনেতা আব্দুল হান্নানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন  সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ সরওয়ার্দী হোসেন,  পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বক্স,  গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসেন দুদু, গোয়াইনঘাট উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ আলিম উদ্দিন, বিএনপি নেতা জিয়াউল ইসলাম জিয়ারত, পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিএনপি নেতা আজির উদ্দিন, সাবেক মেম্বার আবুল হাসনাত প্রমূখ।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-অভিভাবক মন্ডলী এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। অুনষ্ঠানের শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী