ছবি: নিজস্ব
বছর শুরু হতে না হতেই ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে বইছে কনকনে ঠান্ডা বাতাস। বৃষ্টির মতো পড়ছে শিশির। হিমেল হাওয়ায় কাঁপছে উপজেলা ৮টি ইউনিয়ন। বইছে হাওয়া। ঘরের বাইরে গেলে শরীরে জাগছে কাঁপন।
আজ মধ্যরাত থেকেই ওসমানীনগর ঢেকে গেছে ঘন কুয়াশায়। আর কুয়াশার প্রভাবে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল।
আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ওসমানীনগর , ১৯ ডিগ্রি সেলসিয়াস।আজ মঙ্গলবার(১১ফেব্রুয়ারি) ওসমানীনগর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল , ১৮.২৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস আরও জানায়, ঘন কুয়াশার কারণে। শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী কয়েক দিন এমন পরিস্থিতি বহাল থাকতে পারে। তীব্র ঠান্ডায় শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্ন নেয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।
এরইমধ্যে ওসমানীনগরে প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতে কাবু হয়ে পড়েছে শিশুসহ নানা বয়সী মানুষ।
সবচেয়ে বিপাকে পড়েছে ভবঘুরে ও শ্রমজীবীরা। রিকশাচালক, দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষের ভোগান্তির মাত্রা বেশি। তীব্র ঠান্ডা উপেক্ষা করে ভোরেই কাজ নেমেছেন তারা। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।
জৈন্তাবার্তা / মনোয়ার




