সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৯১ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৯১ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০২/২০২৫ ০৪:২০:০৭ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৯১ লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

ছবি: নিজস্ব


সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৯১ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। 

মঙ্গলবার ১২ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, প্রতাপপুর, পাথরকোয়ারী, মিনাটিলা, কালাইরাগ, বিছনাকান্দি, কালাসাদেক, ডিবিরহাওর, সংগ্রাম, পান্থুমাই এবং তামাবিল বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মহিষ, কমলা, শাড়ী, কিসমিস, হেয়ার অয়েল, চকলেট, ট্যাংক, চিনি, গাড়ীর টায়ার, শ্যাম্পু, মুভ, সুপারি, সনপাপড়ি, বেবী লোশন, ফুচকা, বিড়ি, মদ অবৈধভাবে মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর, মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য-৯১,২৭,৯৬০.০০ (একানব্বই লক্ষ সাতাশ হাজার নয়শত ষাট) টাকা। 

এ ব্যাপারে লেঃ কর্নেল মোঃ নাজমুল হক বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী