গোয়াইনঘাটে বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থী ও গ্রামবাসীর ঝুঁ*কিপূর্ণ পারাপার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থী ও গ্রামবাসীর ঝুঁ*কিপূর্ণ পারাপার

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০২/২০২৫ ০৪:৫৮:০৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বাঁশের সাঁকো দিয়ে শিক্ষার্থী ও গ্রামবাসীর ঝুঁ*কিপূর্ণ পারাপার

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাটে একটি ব্রিজের অভাবে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো দিয়ে প্রতিনিয়ত পারাপার করছে স্কুল, কলেজ, মাদরাসা ও মক্তবের কয়েকশত শিক্ষার্থীসহ এলাকাবাসী। উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাঁচপাড়া (তুড়গ্রাম) খালের উপর নির্মিত ঝুঁকিপূর্ণ এ বাঁশের সাঁকোটি খালের দুই পারের মানুষের পারাপারের একমাত্র সম্বল। কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ এ বাঁশের সাঁকোর স্থানে অতি দ্রুত একটি ব্রিজ নির্মাণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

গ্রামের বাসিন্দারা জানান, উপজেলার গারো সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোওর বাজার উচ্চ বিদ্যালয়, পাঁচপাড়া মাদরাসা সহ  মসজিদে সকালের মক্তবে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের একটি বড় অংশ জীবনের ঝুঁকি নিয়ে এ সাঁকোর উপর দিয়ে প্রতিদিন চলাচল করে থাকে। এছাড়া গ্রামবাসী চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে উপজেলা সদরসহ পার্শ্ববর্তী কোওর বাজার এবং ইউনিয়ন পরিষদে যাতায়াতের জন্য এই সাঁকোটি ব্যবহার করে থাকেন। ফলে নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। বিষয়টি স্থানীয় জন প্রতিনিধিদের অবহিত করা হলেও অদ্যবধি তারা কোন পদক্ষেপ গ্রহণ করেননি। 

স্থানীয় সাংবাদিক রিয়াজুল ইসলাম জানান, 'সাঁকোটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ার পরও অবিভাবকরা বাধ্য হয়ে ছেলে মেয়েদের এই বাঁশের সাঁকো পার করে স্কুল, মাদরাসা ও মসজিদে সকালের মক্তবে পাঠান। বর্ষাকালে তো আর কষ্টের শেষ থাকেনা। গ্রামের মাঝখান দিয়ে বয়ে চলা একটি খাল পুরো গ্রামকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে। খালের দুপারেই গ্রামবাসীর চলাচলের জন্য মাটির রাস্তা রয়েছে, শুধু নেই সংযোগ ব্রীজ। খালের দুপারের মানুষের চলাচলের ভোগান্তি লাগবে এখানে ব্রীজ নির্মাণ খুবই জরুরী। 

আর শিক্ষার্থীরা জানায়, ঝুঁকিপূর্ণ এ সাঁকোটি পারাপার হতে তাদের অনেক ভোগান্তি পোহাতে হয়। অনেক শিক্ষার্থী পা পিছলে সাঁকো থেকে খালের পানিতে পড়ে বইপত্র নষ্ট ও আহত হলেও ঝুঁকিপূর্ণ এ সাঁকোর স্থানে এখনও ব্রিজ বা কালভার্ট  নির্মাণের ব্যবস্থা করা হয়নি।

এ ব্যাপারে জানতে চাইলে ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিন বলেন, কোমলমতি শিক্ষার্থী ও গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে জরাজীর্ণ এই বাঁশের সাঁকোটির পরিবর্তে এখানে ব্রীজ নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী