জকিগঞ্জে উন্মুক্ত মাঠ র*ক্ষণাবেক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

জকিগঞ্জে উন্মুক্ত মাঠ র*ক্ষণাবেক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৫ ০৭:৪০:১১ পূর্বাহ্ন

জকিগঞ্জে উন্মুক্ত মাঠ র*ক্ষণাবেক্ষণে করণীয় শীর্ষক আলোচনা সভা

ছবি: নিজস্ব


জকিগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধে খেলাধুলা ও শরীর চর্চার নিমিত্বে পৌরসভার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থান (পাবলিক প্লেস) রক্ষণাবেক্ষণে গাইডলাইন বিষয়ে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় সেন্টার ফর ‘ল এ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ) এর সহযোগিতায় ও সিলেট ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসডিএসের নির্বাহী পরিচালক আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ পৌরসভার সহকারি প্রকৌশলী আব্দুল খালিক, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সঞ্জয় চন্দ্র নাথ, পৌরসভার সার্ভেয়ার জুবায়ের আহমদ, যুব সংগঠক ইসলাম উদ্দীন প্রমুখ।

সভায় সিএলপিএ ও এসডিএসের পক্ষ থেকে জকিগঞ্জে উন্মুক্ত স্থান, খেলার মাঠ রক্ষণাবেক্ষণ ও কায়িক পরিশ্রমের জন্য বাজেট বরাদ্দ এবং মিনি মেরাথনের আয়োজন করার বিষয়ে সুপারিশ করা হয়। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী