এতিমের মা খ্যাত ফুলতলীর বড় ছাহেবের সহধর্মিণীর জানাযায় মানুষের ঢল
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

বিভিন্ন মহলের শো ক

এতিমের মা খ্যাত ফুলতলীর বড় ছাহেবের সহধর্মিণীর জানাযায় মানুষের ঢল

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৫ ০৮:২২:৪৫ পূর্বাহ্ন

এতিমের মা খ্যাত ফুলতলীর বড় ছাহেবের সহধর্মিণীর জানাযায় মানুষের ঢল

ছবি: নিজস্ব


এতীমের মা খ্যাত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী  বড় ছাহেব ফুলতলীর সহধর্মিণীর জানাযায় হাজার হাজার মানুষের ঢল নেমেছিল। কোন নারীর জানাযায় এত রাতে এত মানুষের ঢল একটি বিরল ঘটনা। মঙ্গলবার রাত ১০ টায় হাজার হাজার এতিমের অভিভাবক, উস্তাদুল কুররা ওয়াল মুহাদ্দিসীন, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, মুর্শিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সহধর্মিণী দেওয়ান ছরওত হাবিবুন নেছা (৭০) কে ঐতিহাসিক বালাই হাওরে জানাযা শেষে ফুলতলী ছাহেব বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মুর্শিদে বরহক আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী। জানাযা পূর্বে পরিবারের পক্ষ থেকে সংক্ষিপ্ত অনূভুতি ব্যাক্ত করেন হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান। 

আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলীর সহধর্মিণী মঙ্গলবার দুপুর ১ টা ১০ মিনিটের সময় সিলেটের ওয়েসিস হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলীর সহধর্মিণী এই মহীয়সী নারী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কামারচাক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) তাকে অত্যান্ত স্নেহ করতেন। তিনি একজন পরহেজগার ও দানশীল মহিলা ছিলেন। এতীম-অনাথ শিশুদের অত্যন্ত স্নেহ করতেন। তিনি "উম্মুল আইতাম" তথা "এতীমদের মা" হিসাবে পরিচিত ছিলেন। অসহায় মহিলারা তার নিকট আসলে তিনি তাদেরও যথাসাধ্য সহযোগিতা করতেন। 

তাঁর ইন্তেকালের খবর শুনে সিলেট জুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁর ইন্তেকালে বিভিন্ন মহল গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী