বালাগঞ্জ-ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থার ফাইনাল সম্পন্ন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

বালাগঞ্জ-ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থার ফাইনাল সম্পন্ন

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১২/০২/২০২৫ ০৯:০২:৫৩ পূর্বাহ্ন

বালাগঞ্জ-ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থার ফাইনাল সম্পন্ন

ছবি: নিজস্ব


বিপুল উৎসাহ উদ্দিপনায় সিলেটের বালাগঞ্জ-ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত ১৩তম ফুটবল লীগের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকালে ওসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত  সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ইয়াং স্টার ইউ.পি উমরপুর বনাম দেওয়ান বাজার সবুজ দলের মধ্যকার খেলায় ২-৪ গোলের ব্যবধানে বালাগঞ্জের দেওয়ান বাজার সবুজ দল বিজয় লাভ করে।

খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।  বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.টি এম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, বিএনপি নেতা কামরুল ইসলাম,নুনু ফুটবল একাডেমি পরিচালক আলী আমজদ নুনু,বালাগঞ্জ ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি আক্তার আলী, সহসভাপতি রফিক মিয়া, ফুটবলার খালেদ আহমদ খুকু, বাবরু মিয়া প্রমূখ।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক-সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল খেলাকে জাতীয় পর্যায়ে এগিয়ে নিতে বালাগঞ্জ ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থার এই আয়োজনকে ঘিরে বৃহত্তর সিলেট অঞ্চলের ফুটবল প্রেমীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। খেলাধূলার মাধ্যমে যুবসমাজকে এগিয়ে নেয়ার প্রচেষ্টায় ক্রিড়া প্রেমীদের এমন আয়োজনের প্রশংসা করেন বক্তারা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী