কোম্পানীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর হাত বি চ্ছি ন্ন, পরে মৃ*ত্যু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর হাত বি চ্ছি ন্ন, পরে মৃ*ত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৫ ১০:৫১:৪২ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর হাত বি চ্ছি ন্ন, পরে মৃ*ত্যু

ফাইল ছবি


সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাহদি (৫) নামে এক শিশুর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার পর হাসপাতালে মৃত্যু হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের টুকেরবাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

আহত মাহদি তাঁর বাবা-মা ও পরিবারের অন্য সদস্যদের সাথে কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটন স্পটে বেড়াতে এসেছিল। তাঁর পিতা মো. মমিনুল হক মামুন। বাড়ি লক্ষ্মীপুর সদরের চৌপল্লী গ্রামে। 

স্থানীয় প্রত্যক্ষদর্শী মামুন চৌধুরী জানান, মোটরসাইকেলে করে পাড়ুয়ার দিকে যাচ্ছিলাম।  টুকেরবাজার আসামাত্র সামনের দিক থেকে আসা একটি ট্রাকের নিচে শিশুটিকে পড়ে যেতে দেখি।  ট্রাকটিকে থামাতে চিৎকার করছিলাম। কিন্তু তার আগেই গাড়ির সামনের বামদিকের চাকায় পিষ্ট হয়ে শিশুর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা দ্রুত তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ হাসপাতালে নিয়ে আসি। সেখান থেকে নেয়া হয় সিলেটের এমএজি ওসমানী হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। 

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজায়ের আল মাহমুদ আদনান বলেন, দুপুর ২টার দিকে টুকেরবাজার এলাকায় ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। ট্রাকটিকে থানায় নিয়ে আসা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী