সিলেটে প্রাইভেটকার চু*রি, থানায় জি*ডি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

সিলেটে প্রাইভেটকার চু*রি, থানায় জি*ডি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ০৪:৪৬:০০ পূর্বাহ্ন

সিলেটে প্রাইভেটকার চু*রি, থানায় জি*ডি


সিলেট মহানগরীর শাহপরান (র.) থানাধীন চৌমোহনী এলাকা থেকে একটি প্রাইভেটকার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বুধবার (১২ ফেব্রুয়ারি) শাহপরান (র.) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই প্রাইভেটকারের মালিক সাজিদা আশরাফ।

এর আগে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টা থেকে বুধবার সকালের মধ্যে কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে। চুরি হওয়া প্রাইভেটকারটি সাদা রঙের প্রোবক্স, মডেল-২০০৪ এবং রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ-২৩-২৪৭৫।

সাজিদা আশরাফ জৈন্তাবার্তাকে বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১১টার দিকে আমার গাড়ির চালক আক্তার মিয়া শাহপরান চৌমোহনী এলাকার তারা মিয়া এন্টারপ্রাইজের সামনের গ্যারেজে গাড়িটি রাখেন। স্থানীয় চৌকিদার মঙ্গল বাবু রাতে গাড়িটি পাহারা দেয়ার দায়িত্বে থাকেন। বুধবার সকাল ৮টার দিকে চালক সেখানে গিয়ে দেখেন গাড়িটি নেই। এ ব্যাপারে আমরা চৌকিদারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, তিনি সকাল ৭টা পর্যন্ত সেখানে ডিউটিতে ছিলেন এবং তখন পর্যন্ত গাড়িটি সেখানে ছিল। এরপর পুলিশ তদন্তের স্বার্থে মঙ্গলকে থানায় যেতে বললে তিনি মোবাইল বন্ধ করে উধাও হয়ে যান। পরে পুলিশ মঙ্গলকে খুঁজে বের করে এবং তিনি জানান, আগে যা বলেছেন তা মিথ্যা। রাতে তার ঘুম চলে এসেছিল এবং জাগারভ পর দেখেন গাড়ি নেই।

সাজিদা আশরাফ জানান, এ ঘটনায় তিনি শাহপরান (র.) থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ৫৯৬ ও তারিখ ১২/০২/২০২৫ ইংরেজি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী