ওসমানীনগরে কেমিস্ট সোসাইটি’র কমিটি গঠন ও সংবর্ধনা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

ওসমানীনগরে কেমিস্ট সোসাইটি’র কমিটি গঠন ও সংবর্ধনা

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ০৭:১৫:২৩ পূর্বাহ্ন

ওসমানীনগরে কেমিস্ট সোসাইটি’র কমিটি গঠন ও সংবর্ধনা

ছবি : সংগৃহীত


ওসমানীনগরে কেমিস্ট সোসাইটি গোয়ালাবাজার এর কমিটি গঠন ও বিদায়ী সভাপতিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গোয়ালাবাজার’র একটি অভিজাত রেষ্টুরেন্টে কমিটি গঠন ও সংবর্ধনা প্রদান করা হয়।

সোসাইটির সভাপতি করবী রঞ্জন গোস্বামী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুল মোমিন’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, গোয়ালাবাজার ইউপি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদ, সমাজসেবক আব্দুল কুদ্দুছ শেখ, ব্যবসায়ী বশির আহমদ, এস এম মাসুদ আহমদ। উপস্থিত ছিলেন,অজিত কুমার দেব, সাইফুর রহমান, প্রসেনজিৎ কুমার দেব,শাহিন আহমদ,সহিদুল ইসলাম চৌধুরী,সাজ্জাদ মিয়া, সুমন দেব,নজরুল ইসলাম,কামরুল আহমদ,সিহাদ আহমদ,আলী আজমদ,রাজু দেব,পলাশ দাস,উত্তাম চন্দ্র দেব,এমরান খান,তপন কান্তি দে,প্রদীপ কুমার সরকার,শশাংক সূত্র ধর,উজ্জ্বল প্রমূখ।

সভায় সর্বসম্মতিক্রমে ডাঃ মোঃ আব্দুল মোমিনকে সভাপতি ও বিপ্লব গোস্বামীকে সাধারণ সম্পাদক এবং শশাংক সূত্র ধরকে কোষাধ্যক্ষ করে ৭সদস্যের কমিটির গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন,হাজি আব্দুর মহিম,রতীন্দ্র চক্রবর্তী,সহিদুল ইসলাম চৌধুরী, মঙ্করী সেন। সভা শেষে কেমিস্ট সোসাইটি’র বিভিন্ন মেয়াদে দীর্ঘ ৩০ বছর সভাপতির দায়িত্ব পালন শেষে বিদায়ী সভাপতি করবী রঞ্জন গোস্বামীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী