শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৩/০২/২০২৫ ১১:৫৬:৫৯ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই

ছবি: নিজস্ব


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়াতে হলে বর্তমান ও আগামী প্রজন্মের সবাইকে সুশিক্ষায় শিক্ষিত  হয়ে তারুণ্যের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করে তোমাদের এগিয়ে যেতে হবে। তোমরা আলোকিত হলে, আলোকিত হবে সমাজ ও দেশ। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। ক্রীড়া শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব ও নৈতিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি বলেন, খেলাধুলা শুধুমাত্র দেহ সুস্থ রাখার জন্যই নয়, এটি মানসিক স্থিতিশীলতা ও মনোযোগ বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখে। শিক্ষার্থীদের জন্য স্কুল ও মাদ্রাসা পর্যায়ে খেলাধুলার সুযোগ আরও সম্প্রসারিত করতে হবে। আমাদের উচিত শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ দেওয়া, যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের উদ্যোগে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর অ্যাথলেটিকস্ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক ও জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের সভাপতি এ.কে.এম আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম, সিলেট জেলা শিক্ষা অফিসার ও জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের  সম্পাদক আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ।

সিলেট সরকরি অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষিকা কোহেলী রানী দে ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিাক্ষকা ফৌজিয়া আক্তারের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের যুগ্ম সম্পাদক মাসুক মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের আহবায়ক কমিটির সদস্য হেপী বেগম, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক ও  পরিষদের আহবায়ক কমিটির সদস্য মো. শমশের আলী, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পরিষদের আহবায়ক কমিটির সদস্য  কবির খান, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আভা রানী দেব, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক শিপ্রা দেব, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্রীড়া সিনিয়র শিক্ষক মো. আফতাব হোসেন চৌধুরী, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক হাসান আল শামসুজ্জামান প্রমুখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী