দুই দিনব্যাপী আইয়র প্রিমিয়ার লীগ শুরু
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

দুই দিনব্যাপী আইয়র প্রিমিয়ার লীগ শুরু

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৫ ১২:১৯:৫৫ অপরাহ্ন

দুই দিনব্যাপী আইয়র প্রিমিয়ার লীগ শুরু

ছবি : সংগৃহীত


জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী আইয়র গ্রামে শুরু হতে যাচ্ছে আইয়র সুরমা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আইয়র প্রিমিয়ার লীগ ২০২৫। শুক্রবার ও শনিবার (১৪, ১৫ ফেব্রুয়ারি) দুই দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে বল বার্নার্স, ঈগল টাইটান্স, আর এস ভিলেইন, পাওয়ার রাইডার্স এই চারটি দল অংশ নেবে।  

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে মাদকমুক্ত রাখা ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। তারা বলেন, ''সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এটি শুধু শারীরিক ও মানসিক সুস্থতাই নিশ্চিত করে না, বরং ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলিও তৈরি করে। যেকোনো জাতির প্রাণশক্তি তাদের যুবসমাজ। বর্তমান সময়ের সবচেয়ে বড় ব্যাধি মাদকাসক্তি ও ইন্টারনেট গেমিং। তাই যুবসমাজকে মাঠমুখী করে তাদের সুস্থ বিনোদন নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।''

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী