কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০২/২০২৫ ০৮:৫৬:৩৯ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন

ছবি : সংগৃহীত


কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসীদের বৃহৎ সংগঠন কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি (২০২৫-২৬ সেশন) পুনর্গঠন করা হয়েছে। 

সভাপতি পদে পর্তুগাল প্রবাসী মঈন উদ্দিন মনি ও সাধারণ সম্পাদক পদে সৌদি আরব প্রবাসী মোহাম্মদ আলী আকবর মনোনীত হয়েছেন। 

৫৯৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে ক্রোয়েশিয়া প্রবাসী মোহাম্মদ সাইদুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, সৌদি আরব প্রবাসী মোহাম্মদ দেলোয়ার খাঁনকে প্রচার সম্পাদক এবং সৌদি আরব প্রবাসী আবু সায়েদ আহমদকে অর্থ সম্পাদক মনোনীত করা হয়েছে।

এছাড়াও সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আনছার উদ্দিন, মোঃ নুর মিয়া, আবুল ফজল নোমান, কাজী আব্দুল কুদ্দুস, মাহবুবুর রহমান মুহিব, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল সরকার, আল আমীন, এনামুল হক, দুলাল আহমদ, রেজাউল করিম, জুয়েল রানা, আলমগীর আলম আকাশ, আখলিছ মিয়া, আল আমীন, আলী আমজাদ মনোনীত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা সদরস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আগামী দুই বছরের জন্য পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি মঈন উদ্দিন মনির সভাপতিত্বে ও কার্য বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী যুব সংগঠক মো. হাবিবুল্লাহ জাবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুর্শেদ আলম, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. শওকত আলী বাবুল, শিক্ষক নেতা মাষ্টার আবুল খায়ের, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আবিদুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মাওলানা মাসুম আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমেদ, কলাবাড়ি মাদ্রাসার শিক্ষক মাওলানা এনামুল হক।

উপস্থিত ছিলেন এনটিভির সিলেট প্রতিনিধি মো. কবির আহমদ, দক্ষিণ রনিখাই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন মেম্বার, প্রবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সিংগাপুর প্রবাসী আল আমীন সরকার, কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইতালি প্রবাসী আরিজ আল মাসুম, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মারজান আহমদ, সাংবাদিক নোমান আহমদ, মিনহাজ খান, ফারুক আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী