গোয়াইনঘাটে খেলোয়ারের উপর হা ম লা র প্র*তিবাদে সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে খেলোয়ারের উপর হা ম লা র প্র*তিবাদে সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/০২/২০২৫ ১১:১০:০৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে খেলোয়ারের উপর হা ম লা র প্র*তিবাদে সভা

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলংয়ে ইউনিয়ন ফুটবল ও ক্রিকেট এসোসিয়েশন এর সদস্য বাহার উদ্দিন এর উপর হামলাকারী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক সিরাউ উদ-দৌলা সুমন ও তার সহযোগিদের গ্রেফতার ও আইনের আওতায় নিয়ে আসতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অতর্কিত হামলার শিকার আমাদের ভাই এই এলাকার ক্রিড়া জগতের আইডল বিশিষ্ট ফুটবল ও ক্রিকেটার বাহার উদ্দিন।সে শুধু একজন খেলা প্রেমিক নয় ই বটে একজন সামাজিক ব্যাক্তি ও গোয়াইনঘাট কলেজের সাবেক মেধাবী ছাত্র।সমাজের অসহায় সহজ সরল সাধাসিধে জীবনের অধিকারী এ বাহারের উপর আক্রমণ কোন ভাবে মেনে নেবার নয়। এমন আক্রমণ সুশীল সমাজের জন্য হুমকী, যা জনজীবনকে অতীষ্ঠ করে হুমকির মুখে ফেলে রাখে।সভ্য সমাজ কখন ও মেনে নিতে পারে না, আমরাও পারি না।

আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনজীবন নিরাপদ করতে হলে চলমান ডেভিল হান্ট সহ অপরাধ নিরোধ আইনে এসকল অপরাধীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে।

শনিবার ১৫ ফেব্রুয়ারী বাদ আসর স্থানীয় আহারকান্দি বাজারে অবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্র ও যুব সমাজের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভায় ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি আজিজুর রহমান এর সভাপতিত্বে ইউনিয়ন ছাত্র সংসদের সিনিয়র সদস্য আজাদ আহমদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নেতা প্রাক্তন ইউপি সদস্য মুহিবুর রহমান বাবুল, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ সভাপতি আমীর হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আজিজুর রহমান আজিজ, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সেলিম উদ্দিন, অভিযাত্রীক ক্লাবের সভাপতি মানিক আহমদ, বিএনপি নেতা হুমায়ুন কবির, আব্দুল খালিক, বশির উদ্দিন মাষ্টার, মানিক মেম্বার ছাত্রনেতা ছান মিয়া, যুবদল নেতা সুলতান আহমদ, প্রমুখ। 

উল্লেখ্য যে গত ১৩ ফেব্রুয়ারি রাত ৮ ঘঠিকার সময় আহারকান্দি বাজারে যুবলীগ নেতা ঠাকুরবাড়ি গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মালিক এর ছেলে সিরাজ উদ-দৌলা সুমন এর আতর্কিত হামলায় গুরুতর আহত হন পার্শ্ববর্তী লাটি গ্রামের বাহার উদ্দিন। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আঘাতে তার মস্তিষ্কের রক্তক্ষরন হয়েছে, এখন ও সে আশংকা মুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন আহত ব্যক্তির ভাই ফরিদ উদ্দিন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী