সিলেটে লাইনচ্যুত বগি উ দ্ধা র হলেও শিডিউল বিপ*র্যয়ে ট্রেন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সিলেটে লাইনচ্যুত বগি উ দ্ধা র হলেও শিডিউল বিপ*র্যয়ে ট্রেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ১০:২২:৪৮ পূর্বাহ্ন

সিলেটে লাইনচ্যুত বগি উ দ্ধা র হলেও শিডিউল বিপ*র্যয়ে ট্রেন

ছবি : সংগৃহীত


দক্ষিণ সুরমায় তেলবাহী ট্রেনের বগী লাইনচ্যুত হওয়ার পর সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হলেও এখনো সিলেট ছাড়েনি কোনো ট্রেন। এতে ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে লাইনচ্যুতর ঘটনা ঘটে। পরে রাতেই লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়। এখন রেল চলাচল স্বাভাবিক হলেও সিলেট স্টেশনে আটকে আছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস। সকাল ৬টা ১৫ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা ছিল।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের ওয়াগনটি সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় রেল চলাচল। ঘটনার পর থেকে সিলেট রেলওয়ে স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। একইভাবে অন্য কোনো ট্রেন সিলেট স্টেশনে প্রবেশ করতে পারেনি।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, তেলবাহী বগিটি লাইনচ্যুত হওয়ায় রাতেই রিলিফ ট্রেনের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। রাতে ট্রেন চলাচল বন্ধ ছিল। এখন রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। কিছু সময়ের মধ্যে রেল চলাচল স্বাভাবিক হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী