কোম্পানীগঞ্জে দুই ট্রাকের মু*খোমুখি সং*ঘর্ষে নি*হত ১
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে দুই ট্রাকের মু*খোমুখি সং*ঘর্ষে নি*হত ১

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ০২:৫১:৫০ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে দুই ট্রাকের মু*খোমুখি সং*ঘর্ষে নি*হত ১

ছবি নিজস্ব


সিলেটের কোম্পানীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জীবন আহমেদ (২৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর ট্রাকটির চালক।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত জীবন আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শিলেরভাঙ্গা গ্রামের জহর আলীর ছেলে।

জানা যায়, জীবন আহমেদ হাইট্রলিক ড্রাম ট্রাক চালিয়ে সিলেট থেকে ভোলাগঞ্জ যাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি ট্রাকের নিয়ন্ত্রণ হারান। এসময় বিপরীত দিক থেকে আসা পাথর ভর্তি আরেকটি ট্রাকের সঙ্গে তার ট্রাকের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জীবন। স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, দুর্ঘটনাকবলিত ২টি ট্রাক জব্দ করা হয়েছে। তবে থানায় আনা সম্ভব হয়নি, কারণ ট্রাক দুটো দুমড়ে-মুচড়ে গেছে। মরদেহ এখনও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী