জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ০৭:২৮:৩১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে যুক্তরাজ্য প্রবাসী ও প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উপদেষ্টা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুল হক এর অর্থয়নে ও প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর শাখার আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৬ই ফেব্রুয়ারী)  বিকেল ৪:০০ টায় উপজেলার হরিপুর বাজার এলাকায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম সাহিদ আলি সাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী ও আগামী নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আব্দুল হক।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে  আলহাজ্ব মোঃ আব্দুল হক বলেন, জৈন্তাপুরের মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। জৈন্তাপুরের মানুষের কল্যানে সর্বদা পাশে থেকে কাজ করে যেতে চাই। তিনি বলেন, দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করে আসলেও জৈন্তাপুরের মানুষের পাশে দূর্যোগে বা বিভিন্ন উৎসবে প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের উপদেষ্টা হয়ে সর্বদা পাশে থাকার চেষ্টা করেছি যা অদূর ভবিষ্যতে অব্যাহত থাকবে।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত ৩০০ মানুষের নিকট শীতের কম্বল বিতরণ করেন এবং প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের প্রত্যেক সদস্যদের জন্য দোয়া চান।যাতে করে ভবিষ্যতে এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হয় প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ।

এ সময় আলোচনা সভায় প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের সিলেট জেলা শাখার সভাপতি ফারুখ আহমেদের স্বাগতিক বক্তব্যের মধ্য দিয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশের কেন্দ্রীয় শাখার সভাপতি হারুনুর রশিদ হারুন।

এ সময়  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিরবাজার মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আহমেদ আলি (দাঃবাঃ), জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, প্যাসিফিক ক্লাবের  কেন্দ্রীয় শাখার সহ সভাপতি সোহেল রানা,কেন্দ্রীয় শাখার যুগ্ম সম্পাদক শামীম আহমেদ,জেলা শাখার সিনিয়র সহ সভাপতি এডভোকেট আতিক আহমেদ, ,জেলা প্যাসিফিক ক্লাবের সহ সভাপতি ইলিয়াস আলি সাজু,সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক শামসুুল আলম, সদস্য মো আলাউদ্দিন, সাংবাদিক মোহাম্মদ আবদুল্লাহ,সাংবাদিক মুরাদ হাসান, সাহেল আহমেদ ও আবদুল্লাহ্ মাসুদ সহ প্যাসিফিক ক্লাব অব বাংলাদেশ এর জৈন্তাপুর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী