ওসমানীনগরের ম*রা গরুর মাংস বিক্রির অ ভি যো গ!
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

২৫হাজার টাকা জ রি মা না

ওসমানীনগরের ম*রা গরুর মাংস বিক্রির অ ভি যো গ!

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ০৭:৪৮:৩৮ পূর্বাহ্ন

ওসমানীনগরের ম*রা গরুর মাংস বিক্রির অ ভি যো গ!

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগরের মরা গরুর মাংস বিক্রির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৫হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালাবাজারে ভাই ভাই মিট হাউসে এ জরিমানা করা হয়।

জানা যায়, রাত ৮টার দিকে ভাই ভাই মিট হাউসের কর্মচারী জাহিদুল জবাইকৃত একটি মরা গরু সাটার খোলে দোকানে ঢুকালে আশ পাশের লোকজনের মধ্যে কৌতূহল দেখা দেয়। এসময় বিষয়টি স্থানীয় পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে জিজ্ঞাসাবাদ করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে দোকানের কর্মচারী জানায়, সে গদিয়ারচর গ্রাম থেকে পা ভাঙ্গা একটি দেশিয় গরু ২১হাজার ৫শ টাকা দিয়ে কিনে সেখানে জবাই করে দোকানে নিয়ে এসেছে। এরপর স্থানীয় সংবাদকর্মীরা তাকে প্রশ্ন করলে বলে, ২০হাজার টাকা দিয়ে গরুটি ক্রয় করেছে। একেক সময় একেক দর বলাতে সন্দেহ হলে বিষয়টি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে এসে পশু চিকিৎসককে না দেখিয়ে এবং রাতে গরু দোকানে ঢুকানোর অপরাধে তাকে ২৫হাজার টাকা জরিমানা করেন।

এদিকে ভাই ভাই মিট হাউসের মালিক শেখ ছুরাব আলী ১সপ্তাহ আগে দোকান ছেড়ে চলে গেলে দোকান ভবনের মালিক খালেদ হোসেন লিলু’র তত্বাবধানে কর্মচারী জাহিদুল গরুর গোস্তের ব্যবসা পরিচালনা করছিল।

দোকান কর্মচারী জাহিদুল বলেন, ১সপ্তাহ হয়েছে দোকানের মালিক শেখ ছুরাব আলী দোকান ছেড়ে চলে গেছেন। আমি ভবনের মালিকের তত্বাবধানে দোকান পরিচালনা করছি। আজ গদিয়ারচর থেকে একটি জীবিত গরু কিনে সে বাড়িতে জবাই করে এনেছি। গরুটি মরা ছিলনা। পশু চিকিৎসককে না দেখানো আমার ভুল হয়েছে।

খালেদ হোসেন লিলু বলেন, ছুরাব কিছু দেনা বাকি রেখে চলে গেছে। তাই আমি তার কর্মচারীকে বলেছি, ব্যবসা চালু রেখে দেনা পরিশোধ করতে। রাতে গরু দোকানে ঢুকানো ঠিক হয়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, রাতে একটি মরা গরুর মাংস বিক্রির অভিযোগে সেখানে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রশাসন ২৫হাজার টাকা জরিমানা করেছে। মাংসগুলো নষ্ট করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী