আ. লীগ শুধুই লু*টপাট করেছে, কোনো উন্নয়ন করেনি : তাহসিনা রুশদীর লুনা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

আ. লীগ শুধুই লু*টপাট করেছে, কোনো উন্নয়ন করেনি : তাহসিনা রুশদীর লুনা

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০২/২০২৫ ০৮:৪৭:১৭ পূর্বাহ্ন

আ. লীগ শুধুই লু*টপাট করেছে, কোনো উন্নয়ন করেনি : তাহসিনা রুশদীর লুনা

ছবি: নিজস্ব


বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছরে শুধুই লুটপাট করেছে, লুটপাটের টাকা বিদেশে পাচার করেছে। রাস্তাঘাটের কোনো উন্নয়ন করেনি। তারা ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য আপনাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুম করেছিল। ইলিয়াস আলীকে তারা ভয় পেত। কারণ, ইলিয়াস আলী এদেশের মানুষের গনতন্ত্রের কথা বলতেন, ফ্যাসিস্ট হাসিনার সব অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে ইলিয়াস আলী সব সময় প্রতিবাদী ছিলেন।

রবিবার দুপুর ১ টার দিকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের উদ্যোগে সিলেটের বালাগঞ্জের এম এ খান অডিটোরিয়ামে ফ্রি চক্ষুশিবির উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তাহসিনা রুশদীর লুনা বলেন, বিএনপি হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত একটি দল। বিএনপি সব সময় জনগণের কথা চিন্তা করে। সমাজে অনেক মানুষ রয়েছে যারা টাকার অভাবে অথবা দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসা করাতে পারেন না। আজ এই ফ্রি চক্ষুশিবির তাদের অনেক উপকারে আসবে। এই মহতি উদ্যোগের জন্য আমি এম এ মালিক ভাইকে ধন্যবাদ জানাই।

বিএনপি নেতা জাকির হোসেন ও মাসুক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী