প্রতীকী ছবি
সিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব ও রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দিনের মা সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় ইন্তেকাল করেছেন।
তাঁর মৃত্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, ১ম যুগ্ম সম্পাদক উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, যুগ্ম আহ্বায়ক জাহিদ খাঁন ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জৈন্তা বার্তা/আরআর




