বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০২/২০২৫ ১০:১৭:০৫ পূর্বাহ্ন

বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান

ছবি: নিজস্ব


সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে এই নবীনবরণ অনুষ্ঠানটি হয়।

বালাগঞ্জ সরকারি দ্বারকানাথ উচ্চ বিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের বরণে আয়োজিত অনুষ্ঠানে সহকারি শিক্ষক নুরুল আমিনের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, বিশিষ্ট শিক্ষানুরাগী, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী,সমাজ সেবক ডা. মুহাম্মদ আব্দুল জলিল,সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট রহমত আলী, সোনালী ব্যাংক বালাগঞ্জ শাখার ব্যবস্থাপক আজিজুল হক রাসেল, বিদ্যালয়ের সাবেক শিক্ষক নিখিল স্যার, শিক্ষানুরাগী একে পনির আজাদ, শিক্ষানুরাগী মাসুক মিয়া, বালাগঞ্জ প্রেসক্লাবের সেক্রেটারি প্রিন্সিপাল মো. আমীর আলী, শিক্ষানুরাগী আজমল আলী, শিক্ষানুরাগী সুহেল তালুকদার, প্রাক্তণ ছাত্র রেজওয়ান রপি প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করে অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র শিহাব আহমদ, গীতা পাঠ করে দশম শ্রেণির ছাত্র অর্পা দাস পূজা। নবাগতদের উদ্দেশ্যে শিক্ষকদের পক্ষ থেকে বক্তৃতা করেন শিক্ষক গোবিন্দ চক্রবর্তী এবং শিক্ষার্থীদের পক্ষে দশম শ্রেণির ছাত্র সাইফুল ইসলাম রাব্বি ও অষ্ঠম শ্রেণির শিক্ষার্থী দেবজানি দাস শ্রেষ্টা। আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে তুলে দেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী