ছবি : সংগৃহীত
আজ সোমবার সিলেট নগরীর এসএমপি'র দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনাল এলাকাস্থ (যাত্রীসেবা হোটেল) এর ভিতর অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন: হালিমা আক্তার (২০), ইয়াছমিন (২৫), আলমগীর মিয়া (৩১) ও আজিজুল মিয়া (২৫)।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, সিলেট নগরীর অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। বিধি মোতাবেক তাদের আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত এর আগেও এই হোটেল থেকে সিলেটে আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল।
জৈন্তাবার্তা / রহমান




