জৈন্তাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ০২:০৫:২২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে প্রস্তুতি সভা

ছবি নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উদযাপন  উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা। 

প্রস্তুতি সভায় আগামী ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওইদিন দিবাগত রাত ১২টা ১ মিনিটে নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থাপিত শহীদ মিনারে ৫২'র ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন, বীরমুক্তিযোদ্ধা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের পক্ষে পুষ্পস্তবক অর্পণের ব্যবস্থা রাখা হবে।

এছাড়া ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। পরে বাদ জুমা ৫২'র ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত ও ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য মন্দির ও গীর্জায় প্রার্থনা অনুষ্ঠিত হবে। 

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী, সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান, প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. ইব্রাহিম খলিল, যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, সমবায় কর্মকর্তা শরীফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, তৈয়ব আলি কারিগরি কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ ও বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ আল আমিন, জৈন্তাপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দিন, পূর্বরাজ হাইস্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. ময়নুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্য তারেকুর রহমান ইলিয়াসসহ অন্যান্যরা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী