জৈন্তাপুরে মেয়েকে ধ*র্ষণের অ*ভিযোগে বাবা আ*টক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে মেয়েকে ধ*র্ষণের অ*ভিযোগে বাবা আ*টক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০২/২০২৫ ০২:৪৯:০৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে মেয়েকে ধ*র্ষণের অ*ভিযোগে বাবা আ*টক


সিলেটের জৈন্তাপুরে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যক্তির নাম তোতা মিয়া (৪৬)। তিনি কানাইঘাট উপজেলার বাউরভাগ লক্ষীপ্রসাদ গ্রামের মৃত ফয়জুল হকের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের গোয়াবাড়ী এলাকায় বসবাস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় তোতা মিয়া নিজের ১৩ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ করার সময় প্রতিবেশীদের সহযোগিতায় তাকে আটক করেন দ্বিতীয় স্ত্রী। পরে স্থানীয়রা তোতা মিয়াকে উত্তম-মধ্যম দিয়ে আটক করে রাখেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিম কিশোরীর দেওয়া ভাষ্যমতে ধর্ষণের সত্যতা নিশ্চিত হয়ে তোতা মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ আরও জানায়, ভিকটিম কিশোরীর মা বিয়ানীবাজার উপজেলায় থাকেন এবং বিভিন্ন বাসা-বাড়িতে গৃহপরিচারিকার কাজ করেন। গোয়াবাড়ী এলাকায় তোতা মিয়া দ্বিতীয় স্ত্রী ও সন্তানসহ বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, ভিকটিম কিশোরী তার সৎ মাকে জানায়, গত দুই সপ্তাহ যাবৎ একাধিকবার তার বাবা তাকে ধর্ষণ করে আসছিলেন। এ ঘটনায় তোতা মিয়ার দ্বিতীয় স্ত্রী আফিয়া বেগম প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উসমান গনি। তিনি জানান, এ ঘটনায় ভিকটিমের সৎ মা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ (১) ২০০০ সালের সংশোধনী ধারায় ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করার অপরাধে মামলাটি রেকর্ডভুক্ত করেছে। মামলা নং- ৭, তারিখ ১৭/০২/২০২৫। আটক তোতা মিয়াকে মঙ্গলবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দপূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

ভিকটিম কিশোরীকে অধিকতর চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী